Posts

Showing posts from March, 2022

বর্তমান ই হবে ভবিষ্যতের ইতিহাস।

Image
ডানদিকের ছবিটাতে কপালে লাল তিলক ধারি ব্যক্তি এনার নাম শ্রী রাজীব দীক্ষিত, আন্তর্জাতিক ইতিহাস এ ইনি খুবই পারদর্শী একজন ব্যক্তিত্ব। সোস্যাল মিডিয়ার দৌলতে এনার অনেক বক্তব্য শোনার সৌভাগ্য হয়েছে আমাদের। ইতিহাসের অনেক অজানা, গভীর, ঘুঢ় তত্ব পাওয়া যায় এনার বক্তব্যে, তার মধ্যে আজকের পোস্ট এর জন্য এনার গুরুত্বপূর্ণ বক্তব্যটি হল যে ভারত বর্ষের স্বাধীনতা নাকি কেবল মাত্র ১০০ বছরের জন্য লিজ এ রাখা হয়েছে। অর্থাৎ ভারত বর্ষের স্বাধীনতা দিবস এর শুরু থেকে প্রায় ১০০ বছর পর আবার ইংরেজরা এই ভারতে ফিরে আসবে। এনার এই বক্তব্য কতটা যুক্তিযুক্ত তা একটু বোঝার চেষ্টা করবো।। আজকের ইংরেজি ২০২২ সালে ভারত বর্ষের বুকে ঘটে চলেছে এমন অনেক ঘটনা যেমন নিজের ব্যক্তিগত কোনো কোম্পানি বা ্্  প্রতিষ্ঠান কে দেশী ও বিদেশী তকমা লাগিয়ে চমকানোর প্রচেষ্টা। যার ফল হয়তো এমন ও হতে পারে : আজকের সমাজ যেখানে স্বদেশি কে জোর দিচ্ছে, একদিন এমন হবে যে এই সমাজ বিদেশি কে জোর দিবে। অর্থাৎ সমাজে এক বিশেষ এজেন্ডা চলার পর‌ই মানুষ এখন স্বদেশি কে গুরুত্ব দিচ্ছে। হয়তো ভবিষ্যতে এর বিপরীতে এমন এক এজেন্ডা চলবে যে কারণে মানুষ তখন আবার বিদ...

Super 30 in Bengal

Image
  পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে যেসমস্ত অল্প উচ্চ শিক্ষিত বেকার ছেলে মেয়ে রা সঠিক কাজের ট্রেনিং না পেয়ে বেকার হয়ে পড়েছেন তাদের জন্য আমাদের এক ছোট্ট প্রয়াস, ঐ সমস্ত বেকার ছেলে মেয়েদের কে সঠিক ও উন্নত মানের টেকনিক্যাল ট্রেনিং দ্বারা উন্নত মানের কাজের উপযুক্ত করে তোলা, তাই যারা তাদের অবসর সময়ে ট্রেনিং নিয়ে নিজেদের কাজের উপযুক্ত করে তুলতে চান, তারা অবশ্যই কমেন্ট করতে পারেন।।। কারন একটাই বেশিরভাগ ছেলে মেয়েরা লেখাপড়া জানা শিক্ষিত হলেও উন্নত মানের কোন কাজের ট্রেনিং নেওয়ার মত যাদের সামর্থ্য নেই, আমাদের প্রয়াস ঐ সমস্ত ছেলে ও মেয়েরা ও যেন পিছিয়ে না থাকে।। আমাদের যে কোর্সটি আপাতত চালু হচ্ছে : সফটওয়্যার তৈরী ও উন্নত করন।। প্র) এই কাজ শিখে লাভ কী ? উঃ) বর্তমান সময়ে সফটওয়্যার এর গুরুত্ব অপরিসীম। দ্বিতীয়ত কোম্পানিতে যোগ্য এম্পলয়ীর অভাব, উদাহরণ স্বরুপ বলা যায় হাইস্কুল ফেল করা ছাত্র একসময় ফেসবুক (মেটাভার্স) এর মত কোম্পানি চালু করল, আবার ঐ কোম্পানি তে বিভিন্ন নামিদামী কলেজের পড়ুয়ারা বিভিন্ন পদে চাকরি করা শুরু করলো। বর্তমানে এই কাজের মুল্য বেশ ভালো। চাইলে আপনি কোন অফিসে না গিয়ে বা...

জাতভেদ বিহীন সমাজের সমস্যা কী কী হতে পারে ?

Image
    মানব প্রজন্মের সঙ্গেই শুরু হয়েছিল সমাজ ব্যবস্থা, কিন্তু তা হয়তো আমরা আমাদের বিজ্ঞান মনষ্কতার কারনে একটু উদাস থেকে বুঝতে না পারার চেষ্টাই করেছি।।। অনেক পরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় গ্রন্থ মহাভারতের উৎপন্ন হয়।।। সত্যি মহাভারত খুব ভালো একটা গ্রন্থ, অবশ্যই সেখানে শেখার জন্য অনেক কিছুই আছে, সমাজ মানব সভ্যতা ও সংস্কৃতি র এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই মহাভারত। আজকের আলোচনার বিষয় ও সেই মহাভারতের ই একটা একটা অংশের একটু আলোচনা। আমরা মহাভারত কে বিভিন্ন জন বিভিন্ন কোন থেকে দেখতে পারি এবং তার বিভিন্ন মানে ও বিভিন্ন জন বিভিন্ন ভাবে করতে পারি,  তবে আজকের পোস্ট টা মহারথী কর্ন কে নিয়ে। যে মহারথী কর্ন এর জন্ম হয়েছিল দেবি কুন্তীর গর্ভে কুমারী অবস্থায়। ভগবান সূর্যদেবের ঔরষে। এর পরের ঘটনা কমবেশি অনেকেরই জানা আছে,  তাই যথা সম্ভব ছোট্ট পরিসরে বলার চেষ্টা করবো। মহাভারতের মহারথী কর্নের বাল্যকাল কাটে এক সুত পরিবারে। অর্থাৎ এক রথ চালকের বাড়িতে। কিন্তু সমস্যা টা হল তখন, যখন মহারথী কর্ন নিজের পালিত পিতা র মত রথ চালক না হয়ে একজন যোদ্ধা হতে চায়। এবং সমাজের সমস্ত...

website without any business...

Image
 প্র : ব্যবসা ছাড়া ওয়েবসাইট বানানো যায় কী ? উঃ হ্যাঁ ! অবশ্যই যাদের কোন ব্যবসা নেই তারা ও নিজের ই-কমার্স ওয়েবসাইট তৈরী করে অনলাইন ব্যবসা শুরু করতে পারেন, এখানে উদাহরণ স্বরুপ বলা যায় যে Alibaba.com এমন‌ই এক ওয়েবসাইট। তবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে লেখক এভাবে উপদেশ না দিয়ে নিজেই কেন একটা ওয়েব সাইট বানিয়ে ব্যবসা করছেন না ? এখানে এর উত্তর এ একটা কথাই বলবো যে: ব্যবসা সবার দ্বারা সম্ভব নয়। আবার লাখপতি বা কোটিপতি লোকের দ্বারা ও ব্যবসা করা হয়ে ওঠে না। ব্যবসার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হল মানসিকতা। ব্যবসার মানসিকতা থাকলে এমনো অনেক উদাহরণ আছে যেখানে মানুষ বিনা পুঁজিতে শুরু করে লাখ লাখ টাকা উপার্জন করেছে। তাছাড়া সমাজে সব জিনিসের দরকার আছে, সবাই যদি ব্যবসায়ী হবে তাহলে ব্লগ লিখবে কে ;) এখন কাজের কথায় আসি : -  যাদের কোন ব্যবসা নেই তারা ওয়েবসাইট তৈরী করে কিভাবে ব্যবসা শুরু করবেন ? এই ভাবে ব্যবসা করতে হলে এখানে আপনার কোন টাকা লাগবে না, কিন্তু আপনাকে একটু বেশি সময় দিতে হবে। ১) সর্বপ্রথমে নিজের নামে একটা খুব সুন্দর ল্যান্ডিং পেজ সহ সম্পুর্ন ওয়েবসাইট বানিয়ে...

যেকোনো ব্যবসার জন্য ওয়েবসাইট কেন তৈরী করতে হবে ?

Image
  প্র : যেকোন ব্যবসার জন্য ওয়েবসাইট কেন তৈরী করতে হয় ? উঃ : কারন বর্তমানে ৯৯% লোক‌ই অনলাইন থাকতে পছন্দ করে। ধরুন আপনার থেকে ৫কিমি: দুরে একজন কাস্টমার থাকে। হয়তো তাঁর এমন কোন জিনিস লাগবে, যা তিনি এ মুহূর্তে আনতে বাইরে যেতে পারবেন না, বা হয়তো তাঁর হাতে অন্য কোন কাজ‌ আছে, তাই হয়তো খুব ভালো হয় যদি ঐ সময় কেউ ঐ জিনিষটা তাঁর বাড়ি অবধি পৌঁছে দেয়। বাস্তবতা কে বিচার করলে দেখবেন আপনি আপনার দোকান নিয়ে অফলাইন হয়ে বসে আছেন, আর অন্য দিকে কোন এক জন কাস্টমার সারা দিন হয়তো গুগলে যে সমস্ত প্রোডাক্ট সার্চ করে বেড়াচ্ছে হয়তো তার বেশিরভাগ প্রোডাক্ট আপনার কাছে আছে। বর্তমান সময় ব্যস্ততার সময়, আমি অফিস বা কোন কাজে বেরনোর ১৫ মিনিট আগে ও যদি বাড়িতে শেষ হয়ে যাওয়া সরষের তেল টা পৌঁছে দিই তাহলে হয়তো, আর রাত দশটায় ফেরার সময়  আনার ঝামেলা থেকে মুক্ত হ‌ই, কিংবা আমার ফেরার আগে হয়তো দোকান ঐ দিন বন্ধ হয়ে গেছে। এতো গেল দৈনন্দিন জীবনের সমস্যা। এবার কিছু টেকনিক্যাল দিক দেখা যাক।    গুগল এর কিছু এলগরিদম আছে, যাতে কেউ যদি ইন্টারনেট এ কোন কিছু সার্চ করে তাহলে গুগল তাকে সর্ব প্রথম স...