Super 30 in Bengal
পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে যেসমস্ত অল্প উচ্চ শিক্ষিত বেকার ছেলে মেয়ে রা সঠিক কাজের ট্রেনিং না পেয়ে বেকার হয়ে পড়েছেন তাদের জন্য আমাদের এক ছোট্ট প্রয়াস, ঐ সমস্ত বেকার ছেলে মেয়েদের কে সঠিক ও উন্নত মানের টেকনিক্যাল ট্রেনিং দ্বারা উন্নত মানের কাজের উপযুক্ত করে তোলা, তাই যারা তাদের অবসর সময়ে ট্রেনিং নিয়ে নিজেদের কাজের উপযুক্ত করে তুলতে চান, তারা অবশ্যই কমেন্ট করতে পারেন।।।
কারন একটাই বেশিরভাগ ছেলে মেয়েরা লেখাপড়া জানা শিক্ষিত হলেও উন্নত মানের কোন কাজের ট্রেনিং নেওয়ার মত যাদের সামর্থ্য নেই, আমাদের প্রয়াস ঐ সমস্ত ছেলে ও মেয়েরা ও যেন পিছিয়ে না থাকে।।
আমাদের যে কোর্সটি আপাতত চালু হচ্ছে : সফটওয়্যার তৈরী ও উন্নত করন।।
প্র) এই কাজ শিখে লাভ কী ?
উঃ) বর্তমান সময়ে সফটওয়্যার এর গুরুত্ব অপরিসীম।
দ্বিতীয়ত কোম্পানিতে যোগ্য এম্পলয়ীর অভাব, উদাহরণ স্বরুপ বলা যায় হাইস্কুল ফেল করা ছাত্র একসময় ফেসবুক (মেটাভার্স) এর মত কোম্পানি চালু করল, আবার ঐ কোম্পানি তে বিভিন্ন নামিদামী কলেজের পড়ুয়ারা বিভিন্ন পদে চাকরি করা শুরু করলো।
বর্তমানে এই কাজের মুল্য বেশ ভালো। চাইলে আপনি কোন অফিসে না গিয়ে বাড়িতে থেকে ও আপনার মোবাইল এর মাধ্যমে এই কাজ করে ভালো পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন করতে পারবেন।
যেখানে আমেরিকার এক ডলার মানে আমাদের দেশের অনেক বেশি টাকার সমান।
যদি বিদেশের ১০$ এর একটা কাজ করতে পারেন তাহলে আপনার ১ দিনেই হয়ে গেল প্রায় ৬০০-৭০০ টাকা।
এইরকম ভাবে বিভিন্ন অনলাইন কাজের প্ল্যাটফর্ম আছে।
আমাদের ভারতের জন্য আছে, লিঙ্কডিন.কম, ইন্ডিয়ামার্ট.কম, নোকরি.কম ইত্যাদি।
ভারত সহ সারা বিশ্বে কাজ করার জন্য যে প্লাট ফর্ম গুলি আছে, সেগুলো হলো যেমন ফ্রিল্যান্সার.কম, আপওয়ার্ক.কম, পিপলপারআওয়ার.কম ইত্যাদি।।।
আবার আন্তর্জাতিক ঐ সমস্ত প্লাটফর্মে ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর চাহিদা অনেক বেশি।।।
ছোট খাট অনেক কাজ থাকে যেগুলো করে আপনি আপনার ক্লাইয়েন্টের কাছ থেকে নুন্যতম $৫০-$৬০ পর্যন্ত অনায়াসে উপার্জন করতে পারেন।।
Comments
Post a Comment