যেকোনো ব্যবসার জন্য ওয়েবসাইট কেন তৈরী করতে হবে ?

 

Technology with Elon Musk

প্র : যেকোন ব্যবসার জন্য ওয়েবসাইট কেন তৈরী করতে হয় ?
উঃ : কারন বর্তমানে ৯৯% লোক‌ই অনলাইন থাকতে পছন্দ করে। ধরুন আপনার থেকে ৫কিমি: দুরে একজন কাস্টমার থাকে। হয়তো তাঁর এমন কোন জিনিস লাগবে, যা তিনি এ মুহূর্তে আনতে বাইরে যেতে পারবেন না, বা হয়তো তাঁর হাতে অন্য কোন কাজ‌ আছে, তাই হয়তো খুব ভালো হয় যদি ঐ সময় কেউ ঐ জিনিষটা তাঁর বাড়ি অবধি পৌঁছে দেয়।
বাস্তবতা কে বিচার করলে দেখবেন আপনি আপনার দোকান নিয়ে অফলাইন হয়ে বসে আছেন, আর অন্য দিকে কোন এক জন কাস্টমার সারা দিন হয়তো গুগলে যে সমস্ত প্রোডাক্ট সার্চ করে বেড়াচ্ছে হয়তো তার বেশিরভাগ প্রোডাক্ট আপনার কাছে আছে।
বর্তমান সময় ব্যস্ততার সময়, আমি অফিস বা কোন কাজে বেরনোর ১৫ মিনিট আগে ও যদি বাড়িতে শেষ হয়ে যাওয়া সরষের তেল টা পৌঁছে দিই তাহলে হয়তো, আর রাত দশটায় ফেরার সময়  আনার ঝামেলা থেকে মুক্ত হ‌ই, কিংবা আমার ফেরার আগে হয়তো দোকান ঐ দিন বন্ধ হয়ে গেছে।
এতো গেল দৈনন্দিন জীবনের সমস্যা।
এবার কিছু টেকনিক্যাল দিক দেখা যাক।
   গুগল এর কিছু এলগরিদম আছে, যাতে কেউ যদি ইন্টারনেট এ কোন কিছু সার্চ করে তাহলে গুগল তাকে সর্ব প্রথম সেই সার্চ রেজাল্ট গুলো দেখাবে যা ঐ লোকেশনের আশেপাশে অবস্থিত।
তাহলে বুঝতেই পারছেন----
আমাজন, ফ্লিপকার্ট, মন্ত্রা, ইত্যাদি এতবছর চুটিয়ে ইন্টারনেটে ব্যবসা করে গেল, শুধু মাত্র ইন্টারনেট এ আপনার অনুপস্থিতির জন্য।
অর্থাৎ ধরুন আমি একটা কেক অনলাইনে অর্ডার করব, অর্থাৎ আমি গুগল এ সার্চ করব, buy cake  বা buy cake online ইত্যাদি যে কোন একটি হতে পারে। এবার গুগল সর্বপ্রথম আমার সার্চ করা ঐ শব্দ গুলিকে নিয়ে দেখবে যে ঐ শব্দ গুলি কোন ওয়েবসাইট এ আছে, এবং ঐ ওয়েবসাইট এর লোকেশন কোথায়।
ধরুন কেক তো সারা বিশ্বে আছে, কিন্তু আপনি সার্চ করলে দেখবেন আপনাকে কোন ভারতীয় ওয়েবসাইট ই দেখাচ্ছে, আমেরিকা বা ফ্রান্সের ওয়েবসাইট কিন্তু দেখাচ্ছে না, কারন এখানে একটা জিনিষ কাজ করেছে আর সেটা হল ঐ ওয়েবসাইট গুলোর লোকেশন।
এবার অনেকের মনে ওয়েবসাইট সম্পর্কিত অনেক ভুল ধারণা রয়েছে যেমন : -
১) ওয়েবসাইট তৈরী করতে অনেক খরচ।
২) ওয়েবসাইট কিভাবে কোথায় তৈরী করতে হয় তা আমি যানি না।
৩) ওসব টেকনিক্যাল ঝামেলা বুঝিনা বাপু।
৪) এই বেশ ভালো আছি।

এবার আপনাদের বলি : -
অনেকে এও বলে যে, আমার অতো ঝামেলায় গিয়ে কি লাভ, এমনি সোস্যালমিডিয়া গ্রুপে ফটো আপলোড করে দেব, তা হলেই হবে ?
এবার বলি : ফেসবুক এর একটা গ্রুপে আপনি ফটো আপলোড করলেন, দেখা গেল হয়তো গ্রুপের লোকজন এর ঐ মুহুর্তে ঐ প্রোডাক্ট টা লাগলো না।
আবার গ্রুপের বেশিরভাগ লোকই যখন ঐ প্রোডাক্টের প্রতি উত্সাহ দেখাবেনা তখন ঐ ফেসবুক নিজে থেকেই ঐ পোষ্টটিকে ডিক্রিজ করতে থাকবে, এর ফলে আপনার ঐ প্রোডাক্ট টি হয়তো আপনার প্রোফাইলে থাকলো, কিন্তু কোন গ্রাহক দরকারের সময় পেলো না,
আবার ঐ প্রোডাক্টের নোটিফিকেশন পেতে হলে আপনাকে অবশ্যই সবসময় আপনার মোবাইল এ ইন্টারনেট অন রাখতে হবে, অন্য দিকে ওয়েবসাইট হলে, ইন্টারনেট অন না থাকলে ও আপনার কাছে এস‌এম‌এস বা কল এসে যাবে।
কিন্তু হয়তো আপনি কোন সময় অফলাইন হয়ে গেলেন 😊 অপর দিকে ফেসবুক এ আপনার কাস্টমার এসে কমেন্ট করে ভর্তি করে দিচ্ছে, কিন্তু আপনার রিপ্লাই পাচ্ছে না।
১২০০ বা ১৫০০ টাকাটা এখন আপনার ৬ বা ৭ মাসের রিচার্জ এর খরচ ছাড়া আর কিছুই নয়।
গুগল যখন আপনার সাইট কে রেকমেন্ড করবে, এবং আপনার সাইটে যখন জেনুইন প্রোডাক্ট কাস্টমার কে সহায়তা করবে, তখন আপনার সাইটে যে ট্রাফিক জেনারেট হবে তাতে আপনি গুগল এডসেন্স ব্যবহার করে একস্ট্রা ইনকাম করতে পারবেন।।।
এছাড়াও একটি ওয়েবসাইট এর আরো অনেক উপকারিতা আছে।।।
তবে আজকের পোস্ট টা তাদের জন্য, যাদের জেনুইন ব্যবসা আছে।।।
    পরবর্তীতে আবার ও করবো, যাদের জেনুইন ব্যবসা নেই তারা কিভাবে ওয়েবসাইট তৈরী করে ব্যবসা রান করাতে পারবেন।।।
    তবে এই পোষ্ট এর জনপ্রিয়তা র উপর নির্ভর করবে পরবর্তী পোস্ট।

Comments

Popular posts from this blog

এলনমাস্ক ভারতীয় দের গালি গলোজ করলো না কী ?

What the fak you baby ?