website without any business...

 প্র : ব্যবসা ছাড়া ওয়েবসাইট বানানো যায় কী ?

উঃ হ্যাঁ !

অবশ্যই যাদের কোন ব্যবসা নেই তারা ও নিজের ই-কমার্স ওয়েবসাইট তৈরী করে অনলাইন ব্যবসা শুরু করতে পারেন, এখানে উদাহরণ স্বরুপ বলা যায় যে Alibaba.com এমন‌ই এক ওয়েবসাইট।

তবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে লেখক এভাবে উপদেশ না দিয়ে নিজেই কেন একটা ওয়েব সাইট বানিয়ে ব্যবসা করছেন না ?

এখানে এর উত্তর এ একটা কথাই বলবো যে: ব্যবসা সবার দ্বারা সম্ভব নয়। আবার লাখপতি বা কোটিপতি লোকের দ্বারা ও ব্যবসা করা হয়ে ওঠে না।

ব্যবসার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হল মানসিকতা। ব্যবসার মানসিকতা থাকলে এমনো অনেক উদাহরণ আছে যেখানে মানুষ বিনা পুঁজিতে শুরু করে লাখ লাখ টাকা উপার্জন করেছে।

তাছাড়া সমাজে সব জিনিসের দরকার আছে, সবাই যদি ব্যবসায়ী হবে তাহলে ব্লগ লিখবে কে ;)

এখন কাজের কথায় আসি : - 

যাদের কোন ব্যবসা নেই তারা ওয়েবসাইট তৈরী করে কিভাবে ব্যবসা শুরু করবেন ?

এই ভাবে ব্যবসা করতে হলে এখানে আপনার কোন টাকা লাগবে না, কিন্তু আপনাকে একটু বেশি সময় দিতে হবে।

১) সর্বপ্রথমে নিজের নামে একটা খুব সুন্দর ল্যান্ডিং পেজ সহ সম্পুর্ন ওয়েবসাইট বানিয়ে নিন।

২) এরপর দেখে নিন আপনার কাছাকাছি বা আশেপাশে আপনার সুবিধা মত কোথায় কী কী প্রোডাক্ট আছে বা পাওয়া যায়।

৩) এর পর ঐ সমস্ত কোম্পানি বা দোকানের সমস্ত প্রোডাক্টের ছবি ও ডিটেল্স নিয়ে ঐ কোম্পানি বা দোকানের সঙ্গে একটা ডিল ফাইনাল করতে হবে।

এখানে ডিল অর্থাৎ : ঐ দোকান কে বলতে হবে, যে যখনি আপনার ওয়েবসাইট থেকে কোন প্রোডাক্টের বায়ার রিক্যুয়েস্ট আসবে✅, তখনি ঐ প্রোডাক্টটিকে আমার ক্যোরিয়্যার সার্ভিস আপনার কাছে আনতে আসবে, আর আপনি তার থেকে টাকা নিয়ে ঐ প্রোডাক্টটি দিয়ে দেবেন।

৪) এরপর কাজ হল আপনার একটা ক্যোরিয়্যার সার্ভিস কে হায়ার করতে হবে। যারা আপনার ওয়েবসাইট এর বিক্রি হ‌ওয়া প্রোডাক্ট গুলিকে ডেলিভরি করবে।

৫) এরপর আপনার কাজ হল ডেলিভরি চার্জ ও প্রোডাক্টের আসল দাম বাদ দিয়ে কত দাম রাখলে ঐ প্রোডাক্ট থেকে আপনি মিনিমাম লভ্যাংশ রাখতে পারবেন।

সমস্ত কিছু ঠিকঠাক করে পরিচালনা করতে পারলে ৩ মাসের মধ্যেই আপনার কোম্পানী রান করা শুরু করে দিবে।

এর পরের পোস্ট টি থাকবে কোন ধরনের ব্যবসার জন্য কিরকম ধরনের ওয়েবসাইট কত দামে কোথা থেকে তৈরী করতে পারবেন।





See First Post !

Comments

Popular posts from this blog

যেকোনো ব্যবসার জন্য ওয়েবসাইট কেন তৈরী করতে হবে ?

এলনমাস্ক ভারতীয় দের গালি গলোজ করলো না কী ?

What the fak you baby ?